শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

পাঁচবিবিতে দেড় হাজার ব্যবসায়ী নিয়ে বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ‘আসুন একসঙ্গে ভালো থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পাঁচবিবি বণিক সমিতির আয়োজনে উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা মাজার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. তাইজুল ইসলাম। সমাজকল্যাণ সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর আড়ৎদার সমিতির সভাপতি হারুনুর রশিদ সজল, বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও বর্তমান কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে ব্যবসায়ীদের বিনোদনের জন্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়। আয়োজকদের তথ্যমতে, পুরস্কারের মোট মূল্য ছিল প্রায় তিন লাখ টাকা।

আয়োজকরা জানান, বনভোজনে যাতায়াতের সুবিধার্থে মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল পাঁচবিবি থেকে পাথরঘাটা মাজার পর্যন্ত যাতায়াতের জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে ২০টি অটোভ্যানের ব্যবস্থা করে দেন।

এ আয়োজনে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রায় দেড় হাজার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

বণিক সমিতির ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের এ আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ