শিরোনাম
কয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবিমহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনবগুড়ার উত্তর লাহিড়ীপাড়ায় নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনমহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষিবগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা : শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলনমান্দায় মতিন চেয়ারম্যানের গণসংযোগভোলার লালমোহনে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণশেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধারছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

মহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

দেশের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁয় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৭৫ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। জেলার ১১টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ সহায়তা। সরকারের এই উদ্যোগে খুশি জেলার কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। জেলার ৭৫ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির জন্য ৭৫ হাজার কেজি সরিষা বীজ ও ১৫ লাখ কেজি ডিএপি এবং এমওপি সার বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি উন্নত জাতের সরিষা বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার পাবেন বিনামূল্যে। গত ২৫ নভেম্বর জেলার মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে জেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৫৮ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা করছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ