শিরোনাম
কয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবিমহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনবগুড়ার উত্তর লাহিড়ীপাড়ায় নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনমহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষিবগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা : শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলনমান্দায় মতিন চেয়ারম্যানের গণসংযোগভোলার লালমোহনে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণশেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধারছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নওগাঁর মহাদেবপুরে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। উদ্বোধনের দিনই উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও সংসদ সদস্যের প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস সাজু, উপজেলার চারটি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা—সদর গুদামের মোজাফ্ফর হোসেন, রাইগাঁর মাখন চন্দ্র বর্মন, মহিষবাথানের উত্তম কুমার নন্দী ও স্বরসতিপুরের নুরুজ্জামান হোসেন। এ সময় ধান-চাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন ও হাজী জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ১ হাজার ৬৮৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৭ হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ অটোমেটিক রাইস মিল এবং ২৩টি আতপ অটোমেটিক রাইস মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ