শিরোনাম
মহম্মদপুরে ৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণকয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবিমহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনবগুড়ার উত্তর লাহিড়ীপাড়ায় নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনমহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষিবগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা : শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলনমান্দায় মতিন চেয়ারম্যানের গণসংযোগভোলার লালমোহনে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণশেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধার

কয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

রাস্তায় জিও ব্যাগ, চলাচলে চরম ভোগান্তি। খবর পেয়েই আর অফিসে বসে থাকলেন না খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এমপি। সরেজমিনে ছুটে গেলেন কয়রা থেকে দক্ষিণ বেদকাশী সংযোগ সড়কে।

কাটকাটা ওয়াপদা সড়কে জিও ব্যাগ ফেলার কারণে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় মানুষ। সড়কের কাজের সর্বশেষ অবস্থা দেখতে ও কাজের মান যাচাই করতে আজ ওই সড়কটি পরিদর্শন করেন এমপি।

পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ভ্যানচালক থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের কষ্টের কথা তুলে ধরেন। সবার একটাই কথা, এই রাস্তা দ্রুত ঠিক করে দিতে হবে।

মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়াপদা ঠিকাদারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন সংসদ সদস্য। সমস্যাটি দ্রুত সমাধানের কঠোর নির্দেশনা দেন তিনি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এদিকে এমপির এই পরিদর্শনের খবর ছড়িয়ে পড়তেই কয়রার বিভিন্ন এলাকায়ও একই দাবি উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, শুধু কাটকাটা নয়, কয়রার আরও অনেক সড়কে একই রকম জনদুর্ভোগ চলছে। বিশেষ করে বাগালী এলাকার রাস্তার কাজ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে বলে দাবি স্থানীয়দের।

বাগালীসহ বিভিন্ন এলাকার মানুষের দাবি, এমপি যেভাবে কাটকাটা সড়ক পরিদর্শন করেছেন, ঠিক সেভাবেই অন্য দুর্ভোগের রাস্তাগুলোও সরেজমিনে দেখে দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত দৃষ্টি দেবে। জনদুর্ভোগের রাস্তাগুলো দ্রুত সংস্কার হলে কয়রার হাজারো মানুষের চলাচল আবার স্বাভাবিক হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ