ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গয়হাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন। গতকাল বিকেলে গয়হাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মো. দেলোয়ার হোসেন দেলু নিজ উদ্যোগে আয়োজিত এক সভার মাধ্যমে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার প্রার্থীতা ঘোষণা দেন। প্রার্থীতা ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে হামলা-মামলা ও জেল জুলুমের শিকার হয়েছি।
ভয়কে জয় করে আমি কোন প্রকার পিছুপা না হয়ে বিএনপির একজন কর্মী হিসেবে সব সময় এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছি। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা করে যেতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গয়হাটা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগণ আমার ডাকে যেভাবে সারা দিচ্ছে আশা করি আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। আমি নির্বাচিত হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে এ ইউনিয়নের উন্নয়ন করে যাবো। এসময় যুব দলের সাবেক সভাপতি মো. মনিরুল হোসেন মনির, ৭নং ওয়ার্ড বিএনরি সভাপতি মো.
খৈয়ম মৃধা, সাধারণ সম্পাদক মো. আঃ মতিন, ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহবায়ক মো. আরিফ হোসেন, প্রবাসী মো. আব্দুল মজিদসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








