শিরোনাম
শেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধনপরিকল্পিত ও দুর্নীতিমুক্ত গাজীপুর গড়ার অঙ্গীকার নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলমেরকমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিতছনের হস্তশিল্পে বদলে যাচ্ছে ভাগ্য : স্বাবলম্বী বগুড়া শেরপুরের শতাধিক নারীবগুড়ার সারিয়াকান্দিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুলকয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা: ধ্বংসের মুখে উপকূলবাসীকসবায় গ্যাস সিলিন্ডার ও খাদ্যপণ্যের দোকানে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকামান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তারবগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভাধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রলবোমা হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তারআন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব করছেন কেন্দুয়ার কৃতী সন্তান: রোটারিয়ান এম নাজমুল হাসান

শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‎‎বগুড়ার শেরপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দর ও মাসুদ রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুবেল আমিনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা।

‎কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে কৃষি প্রণোদনা কর্মসূচি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ