শিরোনাম
খাদ্যপণ্যের ‘সিন্ডিকেট’ বলে কোন শব্দ থাকবে না : নারায়ণগঞ্জে খাদ্যমন্ত্রীনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনে বিএনপির আইনজীবীদের হাতাহাতিপ্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে শিশুদের: প্রধানমন্ত্রীমেট্রোর লাইনে কুকুরআবারও আদালত থেকে পালালেন আসামিশ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীরগণভোটের ব্যবস্থা রাখা হবে সংবিধান সংশোধনের পর: স্বরাষ্ট্রমন্ত্রীদশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরাআবেগঘন বার্তা দিলেন মেসিবাধা কাটল সাড়ে ১৩ হাজার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগেসেরা রিপোর্ট খুঁজছে নগদ-ডিআরইউবাবরি মসজিদের মূল উদ্যোক্তা গ্রেপ্তাার

পরীর মন খারাপ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। ইচ্ছে পূরণ হয়নি তার। তাই হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি। তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন।

পরীমনির এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’ পরীমনির এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই মেলে ধরাটা ভক্তদের মনে ধরেছে। এদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন অভিনেত্রী পরীমনি।

‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে। নতুন এই কাজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ