শিরোনাম
ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতবরিশাল সদর ও মেহেন্দিগঞ্জে যুব কণ্ঠ সোসাইটির ত্রাণ বিতরণউচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকারকটিয়াদীতে পাঁঁচ শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকের বাজারসৌদি আরবে বাড়ছে বাসাভাড়া-খাবারের খরচ, চাপে বাংলাদেশি প্রবাসীরাঅপরাধ দমনে বিশেষ অবদান: সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলামপাঁচবিবিতে ১ হাজার ৮৩০ পরিবারকে পূজার সামগ্রী উপহার দিলেন মেয়র প্রার্থী শামীমগ্রাম বাঁচলে দেশ বাঁচবেইতিহাসের পাতায় ১৬ অক্টোবর ২০২৬মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

ডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নীলফামারীর ডোমারে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।নেটজ বাংলাদেশ ও বিএমজেডের আর্থিক সহায়তায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর )বিকেলে ডোমার উপজেলার পাঙ্গা মটুক পুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান,ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী,

পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন,সহকারী শিক্ষক শফিউল ইসলাম,প্রশিদ্ধা রায়,হরিদাস রায়,বিমলা রানী বসাক,আব্দুস সালাম, ভুষেন রায়,তইবুল ইসলাম। 

এতে বিচারক হিসেবে ছিলেন,সহকারী শিক্ষক জসিয়ার রহমান,সুবাস চন্দ্র রায়,তহমিনা আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন, একই বিদ্যালয়ের সভাপতি  আশরাফুল আলম।

“আইন নয়,কেবল সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষার বিস্তারই নারী সহিংসতা রোধের একমাত্র কার্যকর উপায়” উক্ত বিষয়ে বিতর্ক প্রতিযোগীতার পক্ষে অংশ গ্রহন করেন ৯ম শ্রেণির আঞ্জুমা আক্তার আরজু,সালমা আক্তার,শারমিন আক্তার। বিপক্ষ দলে অংশ নেন সিনহা আক্তার,তাবাসসুম ও রুবাইয়া আক্তার।বিতর্কে পক্ষ দল বিজয়ী হন।

রচনার বিষয় ছিলো-৬ষ্ট শ্রেণির জন্য ডিজিটাল বাংলাদেশ, ৭ম শ্রেণির জন্য বৃক্ষরোপণ অভিযান ও তার প্রয়োজনীতা, ৮ম শ্রেণির জন্য প্লাস্টিক দুষণ ও তার প্রতিকার, ৯ম শ্রেণির জন্য সাইবার নিরাপত্তা ও আমাদের করণীয়,১০ম শ্রেণি জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় মানব ভবিষ্যৎ।

অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও পল্লীশ্রীর অগ্রযাত্রা প্রকল্পের এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দিকা আশা উপস্থিত ছিলেন।এর আগে গত বুধবার একই রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ডিমলার ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ