
গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা এবং ১৪ই অক্টোবর বুধবার সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার হিজলা থানা এলাকায় যুবকণ্ঠ সোসাইটির উদ্যোগে যুব কণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যুব কণ্ঠ সোসাইটির স্থানীয় উপদেষ্টা ম্যানেজার এবং সেবক ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের পক্ষে সরকারী প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া উভয় থানার পুলিশ কর্মকর্তা ও সদস্য বৃন্দ শৃঙ্খলা বজায় রাখার কাজে নিজেদের নিয়োজিত রেখে সুন্দর ও সুশৃঙ্খভাবে ত্রাণ বিতরণ সুসম্পন্ন করতে সহযোগিতা করেন।








