শিরোনাম
বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জে যুব কণ্ঠ সোসাইটির ত্রাণ বিতরণউচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকারকটিয়াদীতে পাঁঁচ শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকের বাজারসৌদি আরবে বাড়ছে বাসাভাড়া-খাবারের খরচ, চাপে বাংলাদেশি প্রবাসীরাঅপরাধ দমনে বিশেষ অবদান: সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলামপাঁচবিবিতে ১ হাজার ৮৩০ পরিবারকে পূজার সামগ্রী উপহার দিলেন মেয়র প্রার্থী শামীমগ্রাম বাঁচলে দেশ বাঁচবেইতিহাসের পাতায় ১৬ অক্টোবর ২০২৬মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

পাঁচবিবিতে ১ হাজার ৮৩০ পরিবারকে পূজার সামগ্রী উপহার দিলেন মেয়র প্রার্থী শামীম

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮৩০ পরিবারের মাঝে পূজার সামগ্রী উপহার দিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এসব পূজাসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল নারিকেল, চিনি ও শাড়ি।

পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু সুনীল কুমার রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, পৌর শ্মশান কমিটির সভাপতি রতন কুমার কুন্ডু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক চৌধুরী লেবু এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন প্রমুখ।

বক্তব্যে শামীম হোসেন মন্ডল বলেন, “আমি যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে করার প্রত্যয় ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। 

এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ