শিরোনাম
মহাদেবপুরের ১৬ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন : অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন উদ্যোগপাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেনকুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

মুকসুদপুরের জলিরপাড়ে মসজিদে চুরি, আইপিএস ও ব্যাটারি নিয়ে গেলো চোরেরা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে মসজিদের তালা ভেঙে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের আইপিএস ও ব্যাটারি নিয়ে গেছে চোরেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখতে পান মসজিদের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন মসজিদের আইপিএস ও ব্যাটারি নেই।

ধারণা করা হচ্ছে, ভোররাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মসজিদের মতো পবিত্র স্থানে চুরির ঘটনায় হতবাক হয়েছেন স্থানীয়রা।

মসজিদ কমিটির সভাপতি মো: পান্নু তালুকদার জানান, চুরি যাওয়া আইপিএস ও ব্যাটারি দিয়ে মসজিদে নামাজের সময় বিদ্যুৎ চলে গেলেও আলো, আযানের মাইক ও ফ্যানের ব্যবস্থা হতো। এখন মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ