শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদসহ চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় ৭ লাখ ১০ হাজার ১৩০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদিপশু, কসমেটিকসসহ অন্যান্য চোরাচালানি পণ্য।

শনিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৭২ ঘণ্টায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ