শিরোনাম
বগুড়া-৫ আসনে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন: সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজনাগেশ্বরীর ভিতরবন্দে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলী, চাইলেন দোয়া ও সমর্থনবীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক শহিদুল হক আর নেইযশোর শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন আটক, পালিয়েছে আরও দুজনমহাদেবপুরে মাওলানা ফছির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনসড়ক দুর্ঘটনা প্রতিরোধে পাইকগাছায় নিশ্চার সচেতনতামূলক লিফলেট বিতরণমৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবআলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রী

সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

লাখো ভক্তের সমাগমে উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে আওলাদে রাসুল (স:), খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, ইউছুফের ছানি, জামালে মোস্তফা, হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (বাবা ভান্ডারী)’র পবিত্র খোজরোজ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য‍্যের মধ‍্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর নাতি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাচানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারীর নয়নের মনি, গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন, আলহাজ্ব শাহ ছুফী মাওলানা সৈয়দ সহিদউদ্দিন আহমদ আল হাচানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (মা.)।

উপস্থিত ছিলেন হুজুরের মেঝ শাহজাদা সৈয়দ মরতুজা আহমদ আল হাচানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (মা.)।

আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার গোসল, মাজার জেয়ারত, রওজা শরীফে গিলাফ পরিধান, জিকির আজকার, মিলাদ ও ওয়াজ মাহফিল এবং জিকিরে ছেমা মাহফিল। পবিত্র খোজরোজ শরিফে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ আশেক-ভক্ত-মুরিদরা এসে দরবারে সমবেত হয় এবং হুজুরের ফয়েজ হাসিলের জন‍্য প্রার্থনা কামনা করেন।

এছাড়াও আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা ও শাখা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কয়েক শতাধিক স্বেচ্ছাসেবক ওরশ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। পরিশেষে দেশ-জাতির সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ