শিরোনাম
রাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদানমাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না -ছারছীনার পীর ছাহেবপাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিতখুলনায় জাতীয় সমবায় দিবস পালিতচলে গেলেন ১২০ বছরের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ জসিম শেখচলনবিল বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে: এমপি আইনুল হকমহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতআলফাডাঙ্গায় শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন তাজমিনউর রহমান তুহিনমুন্সীগঞ্জে কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সন্ত্রাসবিরোধী সমাবেশমুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনাটোরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ তিন সমবায়ীকে (ব্যবসায়ী) সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সন্মাননা প্রাপ্তরা হলেন, এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি তাজমিনউর রহমান তুহিন, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ ও আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির মুজাহিদ মৃধা।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, এশিয়া ঋণদান সমবায় সমিতির সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ প্রমুখ।

​বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমবায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ