শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসলালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংসসিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনকুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণাচুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধারনাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলামনাটোরে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপাররাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

চুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে স্থানীয় এক কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি প্যাঁচ লেগে আটকে যায়।

এ সময় বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত এলাকার লোকজনকে জানান। খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু তাৎক্ষণিকভাবে বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করে। এদিকে লোকালয়ে বিশাল আকৃতির একটি অজগর আটকা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখার জন্য আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় জমান। বনবিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত অজগরটিকে চুনারুঘাটের বিখ্যাত সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন অরণ্যে নিরাপদে অবমুক্ত করা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ