শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসকশ্রীনগরে বসতঘরে আগুন নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসলালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংসসিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনকুড়িগ্রাম বেলগাছা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের নাম ঘোষণাচুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধারনাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলামনাটোরে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপাররাজধানীর বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণআলফাডাঙ্গায় সেরা তিন সমবায়ীকে সন্মাননা প্রদান

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নাটোরের সিংড়ায় মসজিদ ও ফুটবল খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিলতাজপুর গ্রামের জামে মসজিদ ও ফুটবল খেলার মাঠের নামে প্রায় ২০ থেকে ২২ বিঘা জমি রয়েছে। গত ৫০ বছর ধরে গ্রামের মানুষ এসব জমি ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিল তৈরি করে মসজিদ ও খেলার মাঠের জমি জবরদখল করেছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, খেলার মাঠের একাংশ কেটে পুকুর খনন করায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। একসময় মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে সেখানে ধান মাড়াই ও সংগ্রহসহ বিভিন্ন কাজে গ্রামবাসীকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধন থেকে বক্তারা মসজিদ ও খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে প্রতিপক্ষের গোলাপ হোসেন বলেন, ‘আমরা জমিদারের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিল ও নামজারি-খারিজের কাগজপত্র রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ