শিরোনাম
ঢাকার মোহাম্মদপুরে যুব কণ্ঠ সোসাইটির ত্রান বিতরণকুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু : স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশামান্দায় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণমানুষের সেবাই লক্ষ্য,উপকূলকে গড়ে তুলতে চাই: কয়রার মহেশ্বরীপুরে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা শেখ মেহেদিডিমলায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতবরিশাল সদর ও মেহেন্দিগঞ্জে যুব কণ্ঠ সোসাইটির ত্রাণ বিতরণউচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকারকটিয়াদীতে পাঁঁচ শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকের বাজারসৌদি আরবে বাড়ছে বাসাভাড়া-খাবারের খরচ, চাপে বাংলাদেশি প্রবাসীরাঅপরাধ দমনে বিশেষ অবদান: সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলামপাঁচবিবিতে ১ হাজার ৮৩০ পরিবারকে পূজার সামগ্রী উপহার দিলেন মেয়র প্রার্থী শামীমগ্রাম বাঁচলে দেশ বাঁচবে

মানুষের সেবাই লক্ষ্য,উপকূলকে গড়ে তুলতে চাই: কয়রার মহেশ্বরীপুরে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা শেখ মেহেদি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপি নেতা শেখ মেহেদি হাসান।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় পরিচিত। ২০০৩ সালে কয়রা উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু। পরে খুলনা জেলা যুবদল, কয়রা উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সদস্য এবং মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শেখ মেহেদি বলেন,অসুস্থদের চিকিৎসায় সহযোগিতা, দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ত্রাণ বিতরণের কাজ করেছি। মানুষের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

তার বড় ভাই অ্যাডভোকেট শেখ আব্দুর রশিদ কয়রা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে মহেশ্বরীপুরকে একটি সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সুপেয় পানির সংকট, দুর্যোগের ঝুঁকি, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে কাজ করবো।

স্থানীয় ভ্যান চালক আবুল বাসার বলেন,মেহেদি ভাই দীর্ঘদিন মানুষের পাশে আছেন। তিনি নির্বাচন করলে আমরা ভোট দেবো।” তবে বিএনপির দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি।

উপকূলের মানুষ এখন উন্নয়নমুখী নেতৃত্ব চায়। শেখ মেহেদির প্রার্থিতায় মহেশ্বরীপুরের রাজনীতিতে নতুন হাওয়া লেগেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ