শিরোনাম
মহম্মদপুরে ৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণকয়রার কাটকাটা সড়কে জনদুর্ভোগ : বাগালীতেও একই চিত্র দ্রুত সংস্কারের দাবিমহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনবগুড়ার উত্তর লাহিড়ীপাড়ায় নূর আলা নূর জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনমহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষিবগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের মিলনমেলা : শুরু তিন দিনব্যাপী কবি সম্মেলনমান্দায় মতিন চেয়ারম্যানের গণসংযোগভোলার লালমোহনে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণশেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধার

মহম্মদপুরে ৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাগুরার মহম্মদপুরে অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, এমপির ঔচ্ছিক তহবিল থেকে নির্বাচিত উপকারভোগীদের মাঝে এ আর্থিক অনুদান, গৃহমঞ্জুরির সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য (আসন নম্বর-৩০৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন শামীম আহমেদ অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদপুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আজম শাবু, মোঃ আক্তারুজ্জামান আক্তার সাবেক চেয়ারম্যান সদর ইউনিয়ন মহম্মদপুর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সবুজ, ঢাকাস্থ পেশাজীবী ফোরামের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আরিফ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় ১৩ জনকে নগদ ৯০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচিত উপকারভোগীদের মধ্যে সর্বমোট ৫০ জনকে গৃহমঞ্জুরির সহায়তা এবং বসতঘর নির্মাণ ও সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং আবাসন সংকট নিরসনে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ