শিরোনাম
ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রাএক টিকিটে দুই ম্যাচসাদমানকে অপেক্ষায় রেখে দিন শেষ বাংলাদেশেরডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‎বগুড়ায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‎‎বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎‎বুধবার (২৮ অক্টোবর) বগুড়া মহানগরের স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এবং সেউজগাড়ী আমতলা মোড়ে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জিহাদ (২৪), তাঁর পিতার নাম মো. ফারুক। তিনি দুপচাঁচিয়া থানার পলিপাড়া এলাকার বাসিন্দা। অপরজন মো. আপেল (২৫), তাঁর পিতার নাম মো. মজনু। তিনি বগুড়া মহানগরের বাবুরবাড়ী এলাকার বাসিন্দা।

‎‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

‎‎ভ্রাম্যমাণ আদালতের রায়ে প্রথম আসামি মো. জিহাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি মো. আপেলকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রাখার গুরুত্ব রয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ