শিরোনাম
পাইকগাছায় সম্প্রীতির অনন্য নজির: দুর্গাপূজায় ১৫১ দরিদ্র নারীর মাঝে এমপি আবুল কালাম আজাদের শাড়ি বিতরণচুয়াডাঙ্গার জীবননগর মেহগনি বাগান থেকে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধারশারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম রাজারহাটে সব দুর্গামন্দিরে গাছ বিতরণ করলেন শহিদুল ইসলাম ব্যাপারীগাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধনমুন্সীগঞ্জে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বআলফাডাঙ্গায় আল-আমিন মোল্লার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানতরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রীপ্রথম ম্যাচেই বড় হারের লজ্জা বাংলাদেশেরপূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিতবাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিতভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগী

পাইকগাছায় সম্প্রীতির অনন্য নজির: দুর্গাপূজায় ১৫১ দরিদ্র নারীর মাঝে এমপি আবুল কালাম আজাদের শাড়ি বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেছেন এমপি আবুল কালাম আজাদ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান, আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক মোঃ রাজু আহমেদ, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ