কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার হিসেবে গাছ বিতরণ করেছেন শহিদুল ইসলাম ব্যাপারী।
১৭ অক্টোবর তিনি ৩ নং রাজারহাট ইউনিয়নের সবকটি দুর্গামন্দিরে এ গাছ উপহার দেন। শহিদুল ইসলাম ব্যাপারী রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী শহিদুল ইসলাম ব্যাপারী ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এ উদ্যোগ পরিবেশ রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







