শিরোনাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রাম রাজারহাটে সব দুর্গামন্দিরে গাছ বিতরণ করলেন শহিদুল ইসলাম ব্যাপারীগাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধনমুন্সীগঞ্জে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বআলফাডাঙ্গায় আল-আমিন মোল্লার পক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানতরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রীপ্রথম ম্যাচেই বড় হারের লজ্জা বাংলাদেশেরপূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিতবাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিতভাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২ সহস্রাধিক রোগীদামুড়হুদায় ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটকসুন্দরগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো হরিপুর ইউনিয়নে আলোচনার শীর্ষে আলহাজ্ব মোজাহারুল ইসলাম

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর : পুলিশে ফোন দিয়ে ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

বগুড়ার ধুনটে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবা-মাকে মারধর ও দা-বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. হিমেল (১৮)। তিনি ওই গ্রামের মোহাম্মদ নাজমুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে হিমেল তাঁর বাবা-মাকে মারধর করেন। একপর্যায়ে দা-বটি দিয়ে তাঁদের কোপানোর চেষ্টা করেন। এ পরিস্থিতিতে নিরাপত্তার জন্য তাঁর বাবা-মা পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিমেলকে আটক করে।

পরে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদক সেবনের দায়ে আদালত হিমেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ