শিরোনাম
কয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে ব্যতিক্রমী গণতান্ত্রিক সংলাপআলফাডাঙ্গায় বিএনপির শীর্ষ নেতাদের দোয়া নিয়ে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ছাত্রদল নেতারমহাদেবপুরে ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতাররায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন : সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক জুবায়ের সাংগঠনিক ফরিদুল নির্বাচতএক রাতে ৭ দোকানে চুরি : বাদ যায়নি মসজিদের দানবাক্সনিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিতপিংক সাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসিবগুড়া শেরপুরে ৩ হাজার কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা : কৃতজ্ঞতা প্রকাশ হারেজেরঅগ্নিকাণ্ডে ছাই ব্যবসার সব পুঁজি, নিঃস্ব যুবদল নেতার খোঁজ নেয়নি কেউঠাকুরগাঁওয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ ইউনিট দিয়ে নজরদারি জোরদারবগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ২ কোটি টাকার স্বর্ণের বার ছিনতাইসাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চত্বরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), সুইসকনট্যাক্ট (Swisscontact) এবং ওয়াটারএইড (WaterAid)-এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​রসুলপুর ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল-২ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

​এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) এবং ওয়াটারএইড (WaterAid)-এর নিয়ামতপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ইয়াসমিন আরা কলি।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আমবেরাসহ পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।

​সভায় বক্তারা স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে ইউনিয়নের প্রকৃত চাহিদাভিত্তিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ