শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসিবগুড়া শেরপুরে ৩ হাজার কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা : কৃতজ্ঞতা প্রকাশ হারেজেরঅগ্নিকাণ্ডে ছাই ব্যবসার সব পুঁজি, নিঃস্ব যুবদল নেতার খোঁজ নেয়নি কেউঠাকুরগাঁওয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ ইউনিট দিয়ে নজরদারি জোরদারবগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ২ কোটি টাকার স্বর্ণের বার ছিনতাইসাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রীএবার বিগ ব্যাশ মাতাবেন মুস্তাফিজসংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন এলিজা জামানআরামবাগ হাই স্কুলের ২০ শিক্ষার্থী পেল পাঠ্যবইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

ঠাকুরগাঁওয়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ ইউনিট দিয়ে নজরদারি জোরদার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করেছে বিজিবি।

সোমবার ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি সেক্টর কমান্ডার বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধান, প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রার্থী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ