ঐতিহ্য আর লোকসংস্কৃতির অনন্য মেলবন্ধন


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া ডি.সি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ডুমুরশিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত ১০৬তম ঐতিহ্যবাহী এই লাঠিখেলা দেখতে নেমেছিল মানুষের ঢল।
খেলায় মন্ত্রমুগ্ধ হয়ে দর্শকরা করতালি ও উল্লাসে পুরো মাঠ মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি। উদ্বোধনকালে মন্ত্রী নিজেও লাঠিয়ালদের সঙ্গে লাঠিখেলায় মেতে ওঠেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, “লাঠিখেলা ও নৌকাবাইচসহ আমাদের গ্রামীণ খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও সামষ্টিক আনন্দের গুরুত্বপূর্ণ প্রকাশ। আধুনিকতার ভিড়ে ক্রিকেট ও ফুটবলের জয়জয়কারে হারিয়ে যেতে বসা লাঠি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচের মতো আমাদের প্রাচীন খেলাগুলোকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।”
সার্বিক দায়িত্বে ডুমুরশিয়া বাজার বর্ণিক সমিতি ও রিপন হোসেন সহ অত্র এলাকার যুব সমাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








