আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আশিকুর রহমান (হৃদয় আশিক) ব্যাপক গণসংযোগ করেছেন। একইসঙ্গে স্থানীয় যুবসমাজকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার উন্নয়নে নানা পরিকল্পনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা শোনেন তিনি।
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মাঠমুখী ও খেলাধুলামুখী করার লক্ষ্যে তিনি ইউনিয়নের ধলাইরচর খাঁ পাড়া এবং শুকুরহাটা স্কুল মাঠে স্থানীয় যুবকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। ক্রীড়ার প্রসারে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।
তরুণ সমাজসেবক আশিকুর রহমান (হৃদয় আশিক) জানান, ‘এলাকার যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও ক্রীড়া সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবেন।’








