জ্বালানির তেলের দাম বৃদ্ধিতে দিশেহারা বিশ্ব। জ্বালানি তেলের সঙ্কট ও দাম বৃদ্ধি যেনো মরার ওপর খড়ার ঘাঁ। এরই মধ্যে ডিজেল নিয়ে সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডিজেলের চড়া দাম নিয়ে খুব দ্রুতই একটি বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন যে বর্তমানে প্রায় রেকর্ড পর্যায়ে থাকা ডিজেলের দাম খুব শিগগিরই হুড়মুড় করে অনেক কমে যাবে।
তিনি আরও জানান, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তার ব্যবস্থা তারা করেছেন। খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে এবং এর ফলে জ্বালানির দামও স্বাভাবিক হয়ে আসবে।
সূত্র: আল-জাজিরা।








