শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতচলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিতনাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনবড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভামুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণকটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণআলফাডাঙ্গা নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতগাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপনপাইকগাছায় জাতীয় যুব দিবস পালিতসমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

চলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার উপজেলা পরিষোদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল যুব সমাবেশ, যুব র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে পুরস্কার প্রদান, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ও ভিপি আইনুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলাম, কৃষি কর্মকর্তা এমিলি জান্নাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যুব সমাজকে মানবশক্তিতে রূপান্তর করতে হবে। পাশাপাশি দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ