শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতচলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিতনাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনবড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভামুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণকটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণআলফাডাঙ্গা নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতগাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপনপাইকগাছায় জাতীয় যুব দিবস পালিতসমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

নাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়টি সামনে নিনয়ে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে নাটোরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটির কার্যক্রম সপ্তাহব্যাপী চলমান থাকবে।

রবিবার (১লা নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাননীয় জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারএর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার গণমানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (এমপি)। তিনি তাঁর বক্তব্যে নাটোর জেলার কতিপয় সাংবাদিকের নেতিবাচক সংবাদ প্রচারের সমালোচনা করেন এবং জেলার সরকারী দফতরে অহেতুক বিব্রত না করার জন্য অনুরোধ করেন।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের আহ্বায়ক এমএ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক জনাব রহিম নেওয়াজ প্রমূখ। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জনাব সুমনী আক্তার নাটোর জেলার যুবকদের বেকারত্ব দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ও জনাব হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি এর সার্বিক সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে মাননীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সফল উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলেদেন ও গাছের চারা বিতরণ করেন।

সবশেষে জনাব হুইপ ও জেলা প্রশাসক মহোদয় যৌথভাবে বেলুন উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয় ক্যাম্পাসে জাতীয় যুব উন্নয়ন দিবসের রেলি উদ্বোধন করেন এবং বিভিন্ন উদ্যোক্তাদের স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ