শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতচলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিতনাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনবড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভামুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণকটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণআলফাডাঙ্গা নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতগাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপনপাইকগাছায় জাতীয় যুব দিবস পালিতসমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নাটোরের বড়াইগ্রামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস। সভাটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান, সাবেক ৫ নম্বর মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল আলিম, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক আতিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন সফল সংগঠক আনিসুর রহমান, প্রশিক্ষিত নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, আত্মনির্ভরশীল কর্মী সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব প্রশিক্ষণার্থী, নারী প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ