শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতচলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিতনাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনবড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভামুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণকটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণআলফাডাঙ্গা নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতগাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপনপাইকগাছায় জাতীয় যুব দিবস পালিতসমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

মুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। যুবকদের দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, মুন্সীগঞ্জে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে মুন্সীগঞ্জের তরুণদের নিরাপদ ও দক্ষ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, বিদেশে কর্মসংস্থানের আগে কারিগরি দক্ষতা অর্জন, ইংরেজিসহ সংশ্লিষ্ট দেশের ভাষা শেখা এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। দালালের প্রলোভনে পড়ে অদক্ষ অবস্থায় বিদেশ না গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ও প্রাক্‌-বহির্গমন ওরিয়েন্টেশন গ্রহণের জন্য তিনি যুবকদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীল না থেকে কারিগরি শিক্ষা, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পেশায় তরুণদের এগিয়ে আসতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া প্রশিক্ষণ, প্রশিক্ষণ ভাতা, ঋণ ও আর্থিক সহায়তার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন যুব সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও যুবসমাজকে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ