শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবিরযশোরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধনযশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্নমহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সদস্যদের পেশাদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ যাতে পুলিশকে প্রকৃত বন্ধু হিসেবে ভাবতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছয়তলা ভিত্তির ওপর চারতলা পর্যন্ত ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ সদস্যদের সঙ্গে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে। তাঁদের রাজনৈতিক ক্যাডারে পরিণত করে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত সতর্ক। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা সৃষ্টির চেষ্টা হলেও প্রধানমন্ত্রী কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যশোর কোতোয়ালি থানা অত্যন্ত ঐতিহ্যবাহী। মহান মুক্তিযুদ্ধে এই থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে যশোর কোতোয়ালি থানার সুরক্ষা নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিএনপির নেতাকর্মীদের অনেক দুঃখ-বেদনা থাকলেও তাঁরা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী অবিচ্ছেদ্য অংশ। পুলিশকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অসম্ভব।

উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করা এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যশোরে কোনো সরকারি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাজের মান নিয়ে আপসের কথা শুনতে চাই না। কোতোয়ালি থানার পুরোনো ভবনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী পুলিশ সদস্যদের স্মৃতি জড়িয়ে ছিল। নতুন ভবন নির্মাণের পর থানা চত্বরে তাঁদের স্মৃতি সংরক্ষণে পৃথক উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ