শিরোনাম
ফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবিকুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১কুয়েটে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড, অংশ নিল ৪০৭ শিক্ষার্থীবাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-তে নবনির্মিত ‘গামা ইরেডিয়েশন সেন্টার’ এর শুভ উদ্বোধনডিমলায় ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতকুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশজনগণের রায়ের প্রতি সম্মান না দেখালে সরকারকে চরম মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমানপ্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিতওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎখাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৪৮.০৪ শতাংশ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার ৪৮.০৪ শতাশ।

পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, ‘এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী।’

শিক্ষাবোর্ডের ফলাফল মোতাবেক এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাশ করেছে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোন পরীক্ষার্থী পাশ করেনি ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে। কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএস পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমরছে। । বিগত ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮.৮৬%। এবার পাশের হার ৪৮.০৪%।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ