নীলফামারীর ডিমলায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ডিমলা উচ্চ বিদ্যালয় সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে এ মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৬৯২ জনের মধ্যে ৬৬২ জন অংশগ্রহণ করেন, মেধাবৃত্তি পরীক্ষায় ডিমলা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম শিক্ষা, আরবি এবং সাধারণ জ্ঞান, শ্রেণী ভেদে সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয়। বৃত্তির ধরন হয়েছে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি। ট্যালেন্ট পুল ১৫০০ টাকা, সাধারণ ১০০০ টাকা ও সনদপত্র পাবে।
আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬
পরীক্ষায় হল সচিব হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু,হল সুপার দায়িত্ব ছিলেন সহকারী শিক্ষক রবিউল ইসলাম ডিমলা উচ্চ বিদ্যালয়, পরীক্ষা চলাকালীন হঠাৎ সেন্টার পরিদর্শন করেন নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সাংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (এমপি) ও উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান,একাডেমিক সুপারভাইজার আমির বোরহান।
পরিদর্শন শেষে এমপি বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজকে ধন্যবাদ জানাই।
এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এমপি আব্দুস সাত্তার এবং
শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।








