শিরোনাম
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধনগাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তাশেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারবড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধআলফাডাঙ্গায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচিশেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজপাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

গাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা বিবেচনা করে তিনি পরিবার দুটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।

‎‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ মোতাহার আলী খাঁ ও আব্দুল মতিন খাঁর বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

‎‎মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ মানবিক উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

‎‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা ফারমান হোসেন, লিটন মিয়া, বিটুল আহমেদ, রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ মোতাহার আলী খাঁ ও আব্দুল মতিন খাঁ সম্পর্কে আপন ভাই। তাঁরা বালিয়াদিঘী গ্রামের মৃত আব্দুস সাত্তার খাঁর ছেলে। আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁদের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার দুটি বিপাকে পড়ে। এমন পরিস্থিতিতে আর্থিক সহায়তা পেয়ে তাঁরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ