শিরোনাম
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধনগাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তাশেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারবড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধআলফাডাঙ্গায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচিশেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজপাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা রুটের ‘রূপসী বাংলা’ ও খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেসের’ যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন এ তথ্য জানান।তিনি বলেন, এ বিষয়ে রেল কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বৃহস্পতিবার ট্রেন দুটি চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জের স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে রেলওয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে রেলভবনের অনুমতিতে ট্রেন দুটি চলাচল বাতিল করা হয়েছে।বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলবে।

তিনি বলেন, বিকল্প পথে খুলনা থেকে পোড়াদাহ ও রাজবাড়ী হয়ে ট্রেনটি ঢাকায় যাতায়াত করবে। ঢাকা থেকে বিকাল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা পৌঁছাবে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে থামবে। এছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনেও থামবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ