শিরোনাম
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধনগাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তাশেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারবড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধআলফাডাঙ্গায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচিশেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজপাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এর স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে সভায় বক্তব্য দেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াত নেতা মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড অফিসার মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পাইকগাছা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, ব্যবসায়ী কামরুল ইসলাম, ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল ও মোস্তফা কামাল মিলন, পাইকগাছা মডেল প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, মোঃ রাজু আহমেদ, ভুপাল গাইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এ সময় মাঠপর্যায়ের বিভিন্ন খামারি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ