শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

আওয়ামী লীগ আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: আজিজুল বারী হেলাল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থপাচারের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা নেই। বরং দলটি আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

আজিজুল বারী হেলাল বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও দলটি নিষিদ্ধ হয়েছে। ওই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ইতিহাসের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পরাজিতরা আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে না।

তিনি অভিযোগ করেন, হাসপাতাল ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগুন দেওয়া, সংসদ সদস্যদের বাড়িঘর পোড়ানো এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে। এমনকি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পকেও অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

খুলনা-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, একসময় সুপরিকল্পিতভাবে ‘সোনালি আঁশ’ খ্যাত পাটশিল্প ধ্বংস করে পশ্চিমবঙ্গে সরিয়ে নেওয়া হয়েছিল। একইভাবে এখন তৈরি পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করে রপ্তানি বাজার অন্য দেশে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।

ভারতের ভূমিকার সমালোচনা করে হেলাল বলেন, সন্ত্রাসের পথ বেছে নিতে ভারত তাদের ভূখণ্ড ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। তাঁকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সব ধরনের আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।

ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রচারণাকে অপপ্রচার আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু নির্যাতনের কোনো উদাহরণ নেই বলে তিনি দাবি করেন। অন্যদিকে ভারতে গরু রক্ষার নামে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেসব ঘটনা উপেক্ষা করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

হেলাল আরও বলেন, টেলিভিশনের টক শো ও সংবাদপত্রের লেখায় আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন কেউ কেউ। তাঁদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন রয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসীদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস মোকাবিলা করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।

সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।##

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ