১২ নভেম্বর ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘুর্ণিঝড় জ্¦লোচ্ছাসে বরিশাল বিভাগে প্রায় ১০ লক্ষ লোক প্রাণ হারায় এবং সেই ঘুর্ণিঝড়ে বরিশাল অঞ্চলে যে জান মালের ক্ষয় ক্ষতি হয়েছে তা আজ পর্যন্ত পূরণ হয় নাই। এরপর ১৯৯১ সালে, ২০০৬ ও ২০০৭ সালে ঘুর্ণিঝড়, সিডর, আইলায় চট্টগ্রাম ৫ লাখ লোক, বরগুনা ও সাতক্ষীরায় প্রায় ১৮ হাজার লোক মৃত্যুবরণ করে। এই সকল মৃত্যুবরণকারীদের স্মরণে বরিশাল বিভাগ সমিতি ১২ নভেম্বর-২০২৬ সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, ২২/১ তোপখানা রোড, কনফারেঞ্জ হল, ঢাকা এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহবুবুল আলম দুলাল।
বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, শেরেবাংলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনএফ এর ভাইস চেয়ারম্যান এওয়াইএম কামরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, পিপলস ডেমোক্রেটির পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান, মানবতাবাদী নেতা ও সংগঠক মঞ্জুর হোসেন ঈশা, জনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ বাদশাউদ্দিন মিন্টু, কবি মির্জা সেলী, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আ স ম মোস্তফা কামাল ও সদস্য নকীব হক এবং শ্রমিক নেতা নাছির উদ্দিন প্রমুখ।
ভাষণে এম এ জলিল বলেন, যুগে যুগে বা দুই এক বছর পরপরই দক্ষিণাঞ্চলে ঘুর্ণিঝড় জ্বলোচ্ছাস হয় তাতে জান মালের যে ক্ষতি হয় তা আর কোনদিন পূরণ হয় না। সেই কারণে আজকের এই সভা থেকে আমরা সবাই বলতে চাই দক্ষিণাঞ্চলের ৪ কোটি মানুষের জান মাল রক্ষার্থে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেঁড়ি বাধ চাই। এই বেড়ি বাধ নির্মাণ হলে বাংলাদেশের বিদ্যুৎ ও খাদ্যে ঘাটতি পূরন হবে। বেঁড়িবাধে সোলার ও বায়ু বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হলে বাংলাদেশের কৃষি উৎপাদন বেড়ে যাবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে।
বিশেষভাবে ধান নদী খাল, এই তিনে বরিশাল। যদি বরিশালের মাটি পানি আলো বাতাস ব্যবহার করা যায় তাহলে বাংলাদেশের খাদ্য ঘাটতি থাকবে না। মাছ মাংস দুধ ডিমের খাদ্য ঘাটতি পূরণ হবে। এই জন্যই বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যদি উল্লেখিত বেঁড়িবাধটি নির্মাণ করেন বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণ হবে। সন্ত্রাস জঙ্গিবাদ ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি মাদক দারিদ্র মুক্ত উন্নত পরিবেশের গণতান্ত্রিক আইনের শাসনের দেশ হবে। আলোচনা শেষে ঘুর্ণিঝড় ও জ্বলোচ্ছাসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।








