শিরোনাম
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঝড় ও শিলাবৃষ্টিতে শৈলকূপায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কারায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীতিন দশকের পথচলায় হালিমের সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্পচুনারুঘাট নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রেল স্টেশন পাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদ 

মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি এলাকার অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম , পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, গোমস্তাপুর জামায়াতী ইসলামীর আমির ইমামুল হুদা, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল  প্রমূখ, রহনপুর পৌর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ