শিরোনাম
আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারবগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদুর্গম পাহাড়ি পথ পেরিয়ে স্বপ্নজয়ের পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরাখুরমা উত্তর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০০-এর বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের  বাঁশের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৮)মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী পুলিশ। মৃত দেহটির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে  ১২ই নভেম্বর বৃহস্পতিবার সকালে  জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের জনৈক  প্রদীপ বণিকের বাড়ির পার্শ্ববর্তী একটি বাশেঁর জঙ্গলে স্থানীয়  লোকজন  একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। 

মৃত ব্যক্তির মাথা ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন  রয়েছে। কিন্তু মৃতদেহটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে পুলিশ মৃতদেহ সণাক্তের  কাজ করে যাচ্ছে  বলে জানান। 

 কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। মৃতদেহটির পরিচয় সনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে। 

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ