শিরোনাম
আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারবগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদুর্গম পাহাড়ি পথ পেরিয়ে স্বপ্নজয়ের পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরাখুরমা উত্তর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০০-এর বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

ডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

 ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া ৫০ বছরের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়ার হুমকি ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতে জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষের এমন তৎপরতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু। নিজের জমির ফসল রক্ষা ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

গত বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫,৩০ মিনিটে উপজেলার কালীগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তহিদুল ইসলাম বাচ্চু।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও

সুজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নং-২৭০/৬৯-৭০-এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। যাহার খতিয়ান ৬৪/৮৬ দাগ নং ১৮৪৯, ১৮৫০ মিলে ২ দাগে ৫০ শতক জমি। তাঁদের পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমির মালিক হন। এরপর থেকে গত ৫০ শত বছর ধরে জমিটি তাঁদের শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছে। নিয়মিত খাজনা-খারিজও পরিশোধ করে আসছেন তাঁরা।

তাঁর অভিযোগ, পরিবারের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা -কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। এ ঘটনায় প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা ও বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার মামলা করেছেন তিনি।

বাচ্চু আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ছেলে,আনছার আলী (৭০), মো,মহিদুল ইসলাম (৬৫) মো,রতন ইসলাম (৩০) তার পক্ষীয় মো,নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫) আজিজুল ইসলাম সহ ৩০/৩৫ জন লোক তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছে। এর আগে জমিতে আমন ধান রোপণেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। গত ৯ নভেম্বর সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে জমির পাশে গিয়ে পাকা ধান কেটে নেওয়ার পাঁয়তারা করেন এবং জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন।

বর্তমানে জমির আমন ধান পেকে উঠেছে। যেকোনো সময় প্রতিপক্ষ ধান কেটে নিতে পারে আশঙ্কায় পরিবারটি উদ্বিগ্ন। নিজেরা ধান কাটতে গেলেও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাচ্চু জমির প্রকৃত মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, বিএস রেকর্ডে কথিত অনিয়মের অনুসন্ধান, পাকা আমন ধান রক্ষায় জরুরি ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ