শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

টঙ্গীতে গার্মেন্টস সুরক্ষায় মালিকদের ব্যতিক্রমী পদক্ষেপ, নিরাপত্তায় বিপুল স্বেচ্ছাসেবক নিয়োগ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

​গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে নিজস্ব উদ্যোগে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন স্থানীয় গার্মেন্টস মালিকরা। শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো, মূল্যবান যন্ত্রপাতি, নিরবচ্ছিন্ন উৎপাদন কার্যক্রম এবং কর্মরত শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​নিয়োগকৃত এসব স্বেচ্ছাসেবক কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ, প্রধান ফটকগুলোতে প্রবেশ ও প্রস্থানের পথে কড়া নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

​গার্মেন্টস মালিকদের আশঙ্কা, শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে কেবল কারখানার সম্পদেরই অপূরণীয় ক্ষতি হবে না, বরং এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে হাজারো শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকার ওপর। সেই ঝুঁকি এড়াতেই নিজেদের প্রতিষ্ঠান সুরক্ষায় স্বেচ্ছাসেবক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। টঙ্গী পশ্চিম থানার ২৭ এলাকায় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা নিশ্চিতে মালিকদের এই ব্যতিক্রমী উদ্যোগ বর্তমানে স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

​তবে সংশ্লিষ্ট মহলের মতে, শিল্পপ্রতিষ্ঠানের ভৌত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কারখানার ভেতরে শ্রমিকদের নিরাপত্তা, স্বাভাবিক কর্মপরিবেশ এবং পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। গার্মেন্টস মালিক, শ্রমিক, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় শিল্পপ্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে, উৎপাদন সচল থাকবে এবং হাজারো শ্রমিকের জীবিকা সুরক্ষিত হবে—এমনটাই প্রত্যাশা সবার।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ