শিরোনাম
পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতবড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিতশেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিকমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতাসুন্দরবনের নদীতে বিষ, বিপন্ন লাখো প্রাণমৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতরাউজান সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণমহম্মদপুরে ১০৬তম লাঠিখেলায় হাজারো দর্শকের উপচে পড়া ভিড়!পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আলফাডাঙ্গায় আদর্শ কলেজে নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলফাডাঙ্গা আদর্শ কলেজে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজটির হলরুমে এই আয়োজনের সূচনা হয়।

​দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে অর্থবহ করতে জাতীয় ঐক্য ও সংহতির বিকল্প নেই।

​অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে এবং সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করতে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​এ সময় কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করে তোলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ