শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

লালমনিরহাটে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেন ইজতেমায়

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেওয়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেন রয়েছে।

কালেক্টরেট মাঠের দক্ষিণ পাশে মেরিন্স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিক ও নিরাময় ক্লিনিকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্পেন করা হয়।

প্রতিবছরের মতো এবারও আয়োজিত এ ইজতেমায় অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন। ইজতেমায় আসা মুসল্লিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসাসেবা দিতে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল গত ১৫ বছর ধরে এ ধরনের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন।

চিকিৎসা ক্যাম্পেন উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম এবং যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ