শিরোনাম
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঝড় ও শিলাবৃষ্টিতে শৈলকূপায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কারায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীতিন দশকের পথচলায় হালিমের সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্পচুনারুঘাট নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ঝড় ও শিলাবৃষ্টিতে শৈলকূপায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

ঝিনাইদহের শৈলকুপায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টি হয়। এতে মাঠে থাকা পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে সারা বছরের ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও দুশ্চিন্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলহরাচন্দ্র, আবাইপুর, নিত্যানন্দনপুর, সারুটিয়া, দুধসর ও উমেদপুর ইউনিয়নে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এসব এলাকার অনেক কৃষকের ধানক্ষেত ঝড়ের তোড়ে মাটিতে লুটিয়ে পড়েছে। শিলাবৃষ্টিতে ধানের শিষ ও দানার ক্ষতি হয়েছে। আবার বৃষ্টির পানিতে কাটা ও শুকাতে দেওয়া ধানও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষকদের কাছে আমন ধান শুধু একটি ফসল নয়, বরং সারা বছরের সংসার পরিচালনা ও জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। ধান পেকে ওঠায় অনেকেই তা কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময়ের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি তাদের সেই আশায় বড় ধরনের আঘাত হেনেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শৈলকুপায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ৯৪৫ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ২৪ হাজার ৯৪৮ হেক্টর জমিতে।

দুধসর ইউনিয়নের কৃষক বায়েজিদ হোসেন বলেন, “বুধবার রাতে ঝড় ও বৃষ্টিতে আমার দুই বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় ঝড়ের তোড়ে ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এখন কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব, তা নিয়ে চিন্তায় আছি।

উমেদপুর ইউনিয়নের কৃষক সিহাব মোল্লা বলেন, হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস পেয়ে অনেক কৃষক মাঠে কেটে রাখা ধান পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন। তারপরও অনেক ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে।

অন্যদিকে মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, “আমার দেড় বিঘা জমির কাটা ও শুকানো ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শুধু ধান নয়, পেঁয়াজের দানারও ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে সরেজমিন তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা দিতে হবে। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান কালবেলাকে বলেন, এখনো ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ