শিরোনাম
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঝড় ও শিলাবৃষ্টিতে শৈলকূপায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কারায়গঞ্জে কৃষি প্রণোদনা বিতরণবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীতিন দশকের পথচলায় হালিমের সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্পচুনারুঘাট নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগ নেতা সেলিম গ্রেপ্তার আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাগুরায় চারণ গীতিকবি, বীর মুক্তিযোদ্ধা আমির হামজার  ৯৫তম জন্মদিন  উপলক্ষে ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামস্থ  ‘কবি আমির হামজা স্মৃতি সংসদ‘র পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোছাঃ জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির সহধর্মিনী দোলজান বেগম। কবিপুত্র ও নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময়    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইলের বিশিষ্ট সাংবাদিক, বিজয় টিভি নড়াইলের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামি, শ্রীপুর উপজেলা রিপোর্টাস ইউনিটে সাধারণ সম্পাদক মোঃ মুজাফফর হোসেন মুন্না,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আতিকবিল্লাহ, কবির বড় পুত্র, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী মোর্তুজা স্নো,কবি পরিবারের সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়। 

এর পূর্বে কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কবির রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

বক্তারা কবির স্মৃতিচারণে মুক্তিযুদ্ধের অবদানসহ সাংস্কৃতিক অঙ্গনে তার ভুমিকা তুলে ধরেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ