সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অডিটোরিয়ামে কৃষকদের উপস্থিতে স্থানীয় এমপি ভিপি আয়নুল হক
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
২০২৬- ২৭ অর্থ বছরের সরিষা উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অফিস সূত্রে জানা যায়,
১৩ হাজার ৫ শত কৃষকের মাঝে প্রতিজনকে ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি ও ১ কেজি সরিষার বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রওশন কবির। উপস্থিত ছিলেন
উপজেলা কৃষিবিদ মমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, রায়গঞ্জ পৌর বিএনপি সভাপতি হাতেম আলী সুজন প্রমুখ।








