শিরোনাম
কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিতআলফাডাঙ্গায় যাত্রা শুরু করলো নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারডিমলায় অসহায়-দুঃস্ত অসুস্থ দরিদ্র ২৫ পরিবারের মাঝে চেক বিতরণ করলেন এমপিশ্রীপুরে নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা: পলাতক মাদকাসক্ত ছেলেমুন্সীগঞ্জে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদনযুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসে সরকারি কর্মচারীসহ ৭ জন রিমান্ডেনভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরাপ্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহতশাদাব বীরত্বে পাকিস্তানের জয়

ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যাগে ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম সদর বাস স্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে ( ২৫ অক্টোবর) রবিবার বিকালে অনুষ্ঠিত হয়।

‎‎উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, রংপুর জোন-১ এর বিভাগীয় সাধারণ সম্পাদক— হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ।প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগীয় জিম্মাদার, রংপুর— এইচএম আব্দুল বাতেন বিন ত্বাহের।

‎‎আহ্বানে রয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক সাহেব এবং সেক্রেটারিতে হাফেজ মো: শাহজালাল প্রমুখ।

এতে কুড়িগ্রাম জেলার ৫০ টি মাদরাসার প্রায় ৩ শত ৫০ জন শিক্ষাথীকে ৫ টি গ্রুফে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

এতে ভিতরবন্দ ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার দুই শাখার মোট ১১ জন শিক্ষাথী প্রথম দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছেন।

এসময় প্রধান অতিথি হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ জানান আজকের এই কোমলমতি কুরআনের পাখিরা জাতীয় পর্য়ায়ে অংশগ্রহণ করে তাঁদের মেধা বিকাশের পরিচয় দিয়েছেন।

‎কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি হাফেজ মো: শাহজালাল বলেন আমার প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ