শিরোনাম
কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিতআলফাডাঙ্গায় যাত্রা শুরু করলো নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারডিমলায় অসহায়-দুঃস্ত অসুস্থ দরিদ্র ২৫ পরিবারের মাঝে চেক বিতরণ করলেন এমপিশ্রীপুরে নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা: পলাতক মাদকাসক্ত ছেলেমুন্সীগঞ্জে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদনযুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসে সরকারি কর্মচারীসহ ৭ জন রিমান্ডেনভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরাপ্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি যোদ্ধা নিহতশাদাব বীরত্বে পাকিস্তানের জয়

ডিমলায় অসহায়-দুঃস্ত অসুস্থ দরিদ্র ২৫ পরিবারের মাঝে চেক বিতরণ করলেন এমপি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

নীলফামারীর ডিমলা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অসহায়, দরিদ্র, বিধবা, বয়স্ক ও সহায়-সম্বলহীন মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এসব চেক বিতরণ করেন।

সোমবার (২৬ অক্টোবর) ডিমলা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র ২৫ জন নারী-পুরুষের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের অসহায় মানুষ ছিলেন। চেক পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

চেক বিতরণকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আমরা শাসক নই, আমরা সেবক। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে মানুষের সেবা সবসময় করে যাব।তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

চেক গ্রহণ করে সত্যেন রায়,মমিনু রহমান, তৈইবুল,মোরিনা পরিবার আনন্দ প্রকাশ করেন এবং এমন সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা বায়তুল সেক্রেটারি ওয়াহিদুজ্জামান বাবুল এবং ডিমলা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ঠিকাদার মিনালুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য এ ধরনের আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ